জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনের মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত কর্মসূচিতে ৩৫ জন অংশ নেন।

শেষ দিনের সেশনে তথ্য ও ছবি যাচাই, ভিডিও ভেরিফিকেশন, সাইবার নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং পেশাগত নৈতিকতা নিয়ে হাতে-কলমে আলোচনা হয়। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভুল তথ্য শনাক্তে মানবিক বিচারবোধের গুরুত্বও তুলে ধরা হয়।

আয়োজকেরা মনে করেন, নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্পাস সাংবাদিকদের যাচাই সক্ষমতা বাড়াবে এবং দ্রুততার চাপেও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সহায়তা করবে।