প্রান্তিক জাতিসত্তার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাহিত্যপত্রিকা ‘কথা’র অষ্টম সংখ্যা প্রকাশিত হয়েছে। রাজধানীর মালিবাগে আয়োজিত অনুষ্ঠানে নতুন সংখ্যার মোড়ক উন্মোচনের পাশাপাশি বহুভাষিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

আলোচকেরা দেশের প্রান্তিক ভাষাগুলোর সাহিত্য সংরক্ষণ, অনুবাদ এবং মূলধারার প্রকাশনায় জায়গা তৈরির প্রয়োজন তুলে ধরেন। মাতৃভাষায় সৃজনশীল লেখা তরুণ প্রজন্মের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ বলেও মত আসে।

সম্পাদকমণ্ডলী নিয়মিত প্রকাশনা, অনুবাদ সহযোগিতা এবং বিভিন্ন জাতিসত্তার লেখকদের মধ্যে সংযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে।