বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন
ছবি: দ্য হ্যালো নিউজঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে সিটি ইউনিভার্সিটির Department of Pharmacy-এর শিক্ষার্থীরা দিনটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সিটি ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন Society of Bangladeshi Pharmacists (SBP), City University Committee-এর Advisor সম্মানিত Nadvi Sir। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, অধ্যাপক ড. মামুনুর রশিদ, প্রফেসর ড. মো. আসলাম হোসাইন এবং প্রফেসর ড. সেলিম রেজাসহ দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও Society of Bangladeshi Pharmacists (SBP)-এর Convenor হোসাইন জাকারিয়াসহ দেশের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা, অধিকার, দায়িত্ব এবং দেশের স্বাস্থ্যসেবায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ফার্মাসিস্টদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট মহলের কাছে তা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
সিটি ইউনিভার্সিটির Department of Pharmacy-এর শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ফার্মাসিস্ট পেশার প্রতি তাঁদের দায়িত্ববোধ, ঐক্য এবং ভবিষ্যৎ অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাঁদের পেশাগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা খাতে ফার্মাসিস্টদের ভূমিকা সম্পর্কে আরও গভীর ধারণা অর্জনে সহায়তা করবে।
ফার্মাসিস্টদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের প্রত্যয়ে—
“Pharmacists for a Healthier Bangladesh”




মন্তব্য