উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে ৮ সেপ্টেম্বর র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ এতে সভাপতিত্ব করেন এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, থানার কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা, সমবায় ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; দৈনন্দিন জীবন, ডিজিটাল সেবা, স্বাস্থ্য, আর্থিক সিদ্ধান্ত ও নাগরিক অধিকারেও এর ব্যবহার প্রয়োজন। ঝরে পড়া শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের জন্য স্থানীয় পর্যায়ে ধারাবাহিক শেখার সুযোগ বাড়ানোর আহ্বান জানান তারা।